বিশ্বের প্রথম নারী সিরিয়াল কিলার - এলিজাবেথ বাথোরি
পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া কঠিন যে চান না নিজেকে সুন্দর রাখতে, অন্যের চোখে নিজেকে সুন্দর দেখাতে। বিষয়টা খুবই স্বাভাবিক। নিজের সৌন্দর্য কে ধরে রাখতে প্রসাধন, রুপচর্চা সহ আরও কত প্রচেষ্টা করে নারীরা, এইটাও স্বাভাবিক। কিন্তু কেউ যদি নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য শত শত কুমারী মেয়ের রক্ত পান করে অথবা তাদের রক্তে গোসল করে, তবে সেটা কি স্বাভাবিক!? না! মোটেও তা স্বাভাবিক কোন ঘটনা নয়!
বিশ্বের প্রথম নারী সিরিয়াল কিলার এলিজাবেথ বাথোরি এই ঘটনা ঘটিয়েছেন। লোকমুখে তিনি পরিণত হন রক্তপিপাসু এক দানবী হিসেবে, যাকে অনেকেই তুলনা করেন কাউন্ট ড্রাকুলার সঙ্গে।১৫৬০ সালের ৭ আগস্ট। হাঙ্গেরির নাইরবাটর এ জন্মগ্রহন করে এলিজাবেথ বাথোরি। তাকে “ব্লাড কাউন্টেস” বা “কাউন্টেস ড্রাকুলা” বলেও ডাকা হয়। কারণ সে কুমারী মেয়েদের হত্যা করে ভ্যাম্পায়ার দের মত তাদের রক্ত পান করতো।
অভিজাত পরিবারের মেয়ে হওয়ার কারনে তার বিয়েও হয়েছিল অভিজাত পরিবারেই। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই স্বামী যুদ্ধে চলে গেলে পরিবার পরিচালনার সম্পুর্ন ক্ষমতা চলে আসে তার হাতে। কিছু কাজের লোক ও দাসের সাহায্য নিয়ে ঐ সময়েই সে তার বিকৃত চিন্তাধারার বাস্তব রূপ দিতে থাকে। যখন তার বিচার করা হয় তখন প্রধান দুই সহযোগীর ভাষ্যমতে সে ৫০ জন মেয়েকে হত্যা করেছিল, এবং তৃতীয় জনের মতে ৮০ জন। এই ৮০ জন মেয়ের হত্যার দায়ে তাকে শাস্তি দেয়া হয়েছিল। কিন্তু আসলে তার হত্যা করা নারীর সংখ্যা ছিল ৬৫০ এরও অধিক যা জানা যায় নিজের হাতে লিখা ডায়েরি থেকেই। তার সকল অপকর্মের একজন প্রত্যক্ষদর্শী সেই ডায়েরিটি আদালতের সামনে উপস্থাপন করেছিল।
শিশু বয়সেই এলিজাবেথ ভয়ানক অত্যাচারের প্রত্যক্ষদর্শী হয়েছিল। একদম ছোটকাল থেকেই খিটখিটে, বদমেজাজি আর বিগড়ে যাওয়া এলিজাবেথকে কখনও কোন অত্যাচারের শিকার হতে হয় নি কিন্তু তারপরও তার ভিতরে ক্রোধ আর হিংস্রতা ছিল অনেক বেশি। খুব অল্প বয়স থেকেই তার দ্রুত মেজাজ পরিবর্তন, হঠাত কাঁপুনি এবং মাইগ্রেনের মত রোগ ছিল তার। ছোটবেলা থেকেই সে ভয়ানক সব অত্যাচারের দৃশ্য দেখে অভ্যস্ত ছিল। উদাহরণস্বরূপ একটি ঘটনা এমন ছিল যেখানে এলিজাবেথ দেখে একটি জীবন্ত ঘোড়ার পেট কেটে তাতে একজন অপরাধীকে ভিতরে ঢুকিয়ে দেয়া হয় এবং তারপর আবার পেট টা সেলাই করে দেয়া হয়। এবং যতক্ষণ পর্যন্ত না ঘোড়া আর অপরাধী দুইজন ই মারা যায় ততক্ষন পর্যন্ত অপেক্ষা করা হয়। এইরকম ভয়ানক দৃশ্য তার ভিতরের হিংস্রতা কে আরও বাড়িয়ে দিয়েছিল।
১৩ বছর বয়স। একটি জারজ সন্তানের জন্ম দেয় এলিজাবেথ। ১৫ বছর বয়সে তাকে বিয়ে দেয়া হয় ফেরেন্স নাডাসডি নামে এক উচ্চবংশীয় লোকের সাথে। অভিযোগ কয়া হয়ে থাকে ফেরেন্সও তার স্ত্রীর মতই অত্যাচারী ছিলেন। অটোম্যান বন্দিদের উপর নির্মম অত্যাচার চালাতেন। নিজের দাস দের দুই পায়ের গোড়ালির মাঝে কাগজ রেখে আগুন ধরিয়ে দিতেন বলে জানা যায়। এ ছাড়াও অটোম্যানের যুদ্ধে তার নৃশংসতার জন্য তার নাম দেয়া হয় ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি।
হয়তো বাথোরি পরিবারে শুধু এলিজাবেথই একমাত্র খুনি না। গুজব রয়েছে যে এলিজাবেথের ফুফুও একজন খুনি, উভকামী জাদুকারিনি ছিলেন। এলিজাবেথের পরিবার ট্রান্সিল্ভেনিয়ার অন্যতম অভিজাত বংশের একটি। তার চাচা স্টিফেন বাথোরি পোল্যান্ডের শাসনকারী রানী কে বিয়ে করেন এবং তিনি নিজে একজন দক্ষ যোদ্ধা ছিলেন। কিন্তু এলিজাবেথের ফুফু ক্লারা বাথোরি ছিলেন তার মতই বিকারগ্রস্থ। সমসাময়িক তথ্য মতে ক্লারার একজন প্রেমিক ছিল যে তার স্বামীকে হত্যা করেছিল, কিন্তু গুজব আছে যে ক্লারা নিজেই তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছিল। আবার অনেকের মতে সে একজন উভকামী ছিল আর সে তার অবসর সময়ে কালো জাদু চর্চা করতো এবং সে এলিজাবেথ কেও উৎসাহিত করতো এইসব কাজকর্ম করার জন্য। অবশেষে ক্লারা কে জেলে পাঠানো হয়, কিন্তু সেখানে গিয়েও সে তার ধূর্ততা দিয়ে জেল রক্ষীদের তার ফাঁদে ফেলেছিল বলে জানা যায়। অবশ্য অনেকের দাবি ক্লারা ও তার এক প্রেমিক নাকি কোন এক অটোম্যান পাশার কাছে বন্দি হয়েছিল।
এলিজাবেথের নৃশংসতার কথা বলে শেষ করা যাবেনা। শুধু কুমারী মেয়েদের হত্যা করে তাদের রক্ত পান করা বা তাদের রক্তে গোসল করা পর্যন্তই থেমে থাকেনি সে। তার কাছে বন্দি কুমারী মেয়েদের কে মারার জন্য সে এমন এমন পদ্ধতি অবলম্বন করতো যা হয়তো আমরা কল্পনাতেও ভাবতে চাইবোনা। তার অত্যাচারের ধরনে আরও বিচিত্রতা এসেছিলো ফেরেন্সের সাথে তার বিয়ের পর। স্বামীর কাছ থেকে নতুন নতুন অত্যাচারের পদ্ধতি শিখেছিল এলিজাবেথ। সে মেয়েদের কে কন্টক যুক্ত খাঁচায় বন্দি করে রাখতো, সিলিং থেকে ঝুলিয়ে রাখতো, তাদের দিকে বরফ বা অত্যন্ত ঠান্ডা পানি ছুড়ে দিতো যেন তাঁরা ঠাণ্ডায় জমে মারা যায়। সে তার দাস দাসিদের হাতের তালুতে উত্তপ্ত লাল লোহা চেপে ধরে রাখা টা খুব উপভোগ করতো। উপরন্তু সে সাঁড়াশি দিয়ে তাদের আঙ্গুল টেনে ছিঁড়ত।
বিয়ের অল্প কিছুদিন পরই ফেরেন্স যুদ্ধে চলে জান।কিন্তু সেখান থেকে সে তার স্ত্রীকে অত্যাচারের নতুন নতুন পদ্ধতি লিখে পাঠাতো প্রেম পত্রের আড়ালে।
কিছু কিছু তথ্য মতে জানা যায়, সে এক মেয়ের শরীর থেকে মাংস কেটে তাকে দিয়েই রান্না করিয়েছিল এবং তাকে নিজের মাংস খেতে বাধ্য করেছিল।
স্বামীর মৃত্যুর পর এলিজাবেথ আরও বেশি ভয়ানক আর নৃশংস হয়ে উঠে। সে মেয়েদের নখের নিচে, মুখের চামড়ার নিচে সুই ফুটিয়ে রাখতো, মেয়েদের কে ক্ষত বিক্ষত করে আঘাত প্রাপ্ত স্থান থেকে মাংস কামড়ে নিতো কিংবা সাঁড়াশি দিয়ে তুলে নিতো মাংসপিণ্ড।
সে বেশ বিশৃঙ্খল আর এলোমেলো জীবন যাপনের জন্যও পরিচিত। বিয়ের আগে তো তার প্রেমিক পুরুষ ছিলই, কিন্তু স্বামী থাকা অবস্থায় ও স্বামী মারা যাওয়ার পরও অনেক পুরুষের আগমন ঘটে তার জীবনে। অনেকে তার উভকামী হওয়ার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছিল।
বছরের পর বছর রাজ্যের কুমারী মেয়েদের ধরে এনে হত্যা করে রক্ত পান আর রক্তে গোসল করতো সে। শুরুর দিকে গ্রামের গরিব লোকদের মেয়েদের কাজ দেয়ার কথা বলে এনে হত্যা করতো। কিন্তু ধীরে ধীরে যখন মেয়েরা নিখোঁজ হতে লাগলো তখন আর কোন বাবা মা তাদের মেয়েদের প্রাসাদে পাঠাতো না।
পরবর্তিতে সে আরও বেশি দুঃসাহসী হয়ে উঠলো। তখন সে ট্রান্সিল্ভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যবিত্ত অভিজাত পরিবারের মেয়েদের কে ভালভাবে লালন পালন করার কথা বলে প্রাসাদে আনতে শুরু করলো। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা নিখোঁজ হতে শুরু করলে তাদের পরিবার গরিব কৃষকদের মত চুপ করে বসে না থেকে স্থানীয় প্রশাসনের কাছে বিষয় তা জানায়। এবং সর্বশেষ যে হত্যা টি এলিজাবেথের কাল হয়ে দাড়ায় সেটি হল একটি গানের দলের প্রধান মেয়ে কে যখন সে হত্যা করে।
সাধারন ঘরের মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়া সবার চোখে না পড়লেও, একজন বিখ্যাত শিল্পীর নিখোঁজ হয়ে যাওয়া তা চোখে পড়ে সবার। তখন হাঙ্গেরির ক্যাথোলিক রাজা ম্যাঠিয়াস ২ যে আগে থেকেই বাথোরি-নাডাসডি পরিবারের সম্পদের বিরোধি ছিলেন, তিনি এলিজাবেথের বিরদ্ধে আনা সকল অভিযোগ খুতিয়ে দেখা শুরু করেন। তখন তিনি আর তার আইনসভা মিলে হাঙ্গেরির রাজ প্রতনিধি কাউন্ট জর্জ থার্জো কে বলেন সব খুঁটিয়ে দেখতে।
কিন্তু থার্জো ছিলেন বাথোরি পরিবারের বন্ধু। তিনি এলিজাবেথ কে বিচারকাজ থেকে পালাতে সহায়তা করেন। ফলে এলিজাবেথের বদলে শাস্তি হয় তার সহযোগীদের। যেহেতু এলিজাবেথ বিচারে উপস্থিত ছিলনা, তাই তার সহযোগীদের কে রিমান্ডে নেয়া হয় তার সব অপরাধের কথা বলানোর জন্য। তবে বিচারে অনুপস্থিত থেকেও যে শেষ রক্ষা হবেনা সেটা এলিজাবেথ নিজেও বুঝে গিয়েছিল।
১৬১০ সালে থার্জো এলিজাবেথের বিরুদ্ধে সাক্ষী আর প্রমাণ একত্র করতে শুরু করেন। তখন এলিজাবেথ কে নিজের পক্ষে কিছু বলার সুযোগ দেয়া হইনি যার ফলে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য আর প্রমাণেই বিচার হয় তার। শাস্তিস্বরুপ তাকে স্লোভাকিয়ায় তার পৈতৃক বাসভবনে তার কক্ষে প্রাচীর তুলে বন্দি করে রাখা হয়। বন্দি অবস্থায় ৩ বছর থাকার পর ১৬১৪ সালে তার মৃত্যু হয় মাত্র ৫৪ বছর বয়সে।




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন